1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গৌরনদীতে ফ্রী চিকিৎসা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম।
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ফ্রী চিকিৎসা সেবা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা মিলনায়তনে ফ্রী চিকিৎসা সেবা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার ও গৌরনদী পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান।

উক্ত ফ্রী চিকিৎসা সেবা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী এ্যাড. ফাতিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খন্দকার মনিরুজ্জামান, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা সমাজ কল্যান অফিসার সাধন বল,উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সাইদ মাহমুদ, ডাঃ লিনা সরকার, ডাঃ মোঃ বাসার মাহমুদ,ডাঃ মশিউর রহমান,উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়ক সঞ্চয় কুমার ভদ্র প্রমুখ।

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয় ও চিকিৎসা সম্পর্কে আলোকপাত করেন ব্রেস্ট ক্যান্সারের ডাঃ লিনা সরকার।

কর্মশালা শেষে বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের ডাক্তারদের, গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের, গৌরনদী এ,বি সিদ্দিক জেনারেল হাসপাতালের ডাক্তারের ও বাবুগঞ্জের স্পিকার আঃ জব্বার খান পরিষদের ক্যাম্প পরিদর্শন ও দুর দুরান্ত থেকে আগত রোগীদের খোঁজখবর নেন গৌরনদী উপজেলা মানবিক নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান ও অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD