1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

সাভারে ট্রাক চাপায় যুবক নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
সাভারের হেমায়েতপুরে ইটবোঝাই ট্রাক চাপায় অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত হয়েছেন। এঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার চলন্তিকা হাউজিং এর সামনে আরিচাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারে নি পুলিশ। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ রাত ১০ টার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ির চলন্তিকা হাউজিং এর সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইটবোঝাই ট্রাক ওই যুবককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। এঘটনায় ট্রাক রেখে পালিয়ে যায় চালক। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লু বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত করা হলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হবে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD