1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি সংগঠিত করছেন আ:লীগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮১৮ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে নিয়মিত নেতাকর্মী ও ক্যাডারদের নিয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানীবাজার থেকে বাইপাইল মহড়া দিতেন জামগড়া এলাকার জামান মীর। তার বিরুদ্ধে ৫ টি ছাত্র-জনতা হত্যা মামলা দায়ের হলেও প্রকাশ্যেই সংগঠিত করছেন আ:লীগ। তিনি ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আ:লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, জামান মীর শিমুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন প্রায় ১০ বছর ধরে। এসময়কালে তিনি দমন-পীড়ন, দখল বানিজ্য, ফুটপাত ও পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন, চালাতেন বিশাল সম্রাজ্য। তার নেতৃত্বেই চলা জামগড়া এলাকায় কিশোর গ্যাং এর দৌরাত্ম যেন থামছেই না। এছাড়া তিনি টেন্ডার সিন্ডিকেট পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে অনৈতিক পথে অর্থ উপার্জন করে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। সেখান থেকে ছাত্র-জনতার আন্দোলন দমাতে অর্থ ব্যয় করেছেন এই জামান মীর।

আশুলিয়া থানা সূত্রে জানা যায়, ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামান মীরের বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার দায়ে ৫ টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। সম্প্রতি সেই মামলায় তিনি জামিনে রয়েছেন।

স্থানীয়রা জানায়, জামান মীর ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক হলেও পুরো ইউনিয়নের ছিল তার সর্বোচ্চ দাপট। সেই দাপট দেখিয়ে এলাকায় দখল বানিজ্যে ডুবে ছিলেন তিনি। তবে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে তিনিও গা ঢাকা দেন। তবে কিছু দিন যাবৎ এলাকায় এসে প্রকাশ্যে ঘুরে বেড়ালে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি ১ মামলায় জামিনে রয়েছেন।

আবদুল্লাহ্ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, গত ৫ আগস্টের পরে জামান মীরকে বেশ কিছুদিন এলাকায় দেখা যায় নি। তবে এখন তিনি ইয়ারপুর ইউনিয়নেই প্রকাশ্যে ঘোরাফেরা করেন। তার বিরুদ্ধে ৫ টি হত্যা মামলা থাকলেও তিনি বুক ফুলে ঘুরে বেড়াচ্ছেন। মামলার আসামিদের অবাধ চলাফেরা দেখে মনে হয় আ.লীগ এখনও তাদের দখল সম্রাজ্য টিকে রেখেছে। তিনি জামগড়াসহ ইয়ারপুরের বিভিন্ন এলাকায় আ.লীগ পুনর্বাসন ও সংগঠিত করছেন বলে অভিযোগ রয়েছে। আমরা শুধু তাকে ঘরোয়া মিটিং করতে দেখি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নূর আলম সিদ্দিকী  বলেন, হত্যা মামলার আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD