1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল গঠন করবেন; পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান পীরগঞ্জে কৃষির নতুন সম্ভাবনা নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে“পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত ‎স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ আশ্বাস জাতীয় সাংবাদিক সংস্থার কোর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক সাব্বির আহম্মেদ প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক জুড়ীর মনিরুজ্জামান এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা

আশুলিয়ায় কারখানার ভিতরে চিকিৎসা কেন্দ্রে এক নারী শ্রমিকের মৃত্যু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
কারখানার ভিতরে চিকিৎসা কেন্দ্রে এক নারী শ্রমিকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার মেডলার গ্রুপের মেডলার এ্যাপারেলস লিমিটেড এর ফেক্টরির মেডিকেল রুমে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩১শে জানুয়ারী) সকাল ০৯টার দিকে নরসিংহপুরের জিরাবো এলাকার মেডলার গ্রুপের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত গার্মেন্টস শ্রমিকের নাম মোছাঃ মাজেদা খাতুন (৪৮) তিনি শেরপুরের ঝিনাইগাথী উপজেলার চাপাজোরা গ্রামের বাসিন্দা তিনি বর্তমানে আশুলিয়ার ভিরবো এলাকার পূর্ব নরসিংহপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার নারী শ্রমিক মাজেদা খাতুন শুক্রবার সকালে কাজ করা অবস্থায় অসুস্থ হয়ে পরেন এবং তিনি ফ্যাক্টরির মেডিকেল রুমের নার্সের কাছে তার অসুস্থতার কথা জানালে নার্সের খামখেয়ালি, অবহেলা ও অন্য মেডিকেল না যেতে দেওয়ার কারনে সু-চিকিৎসার অভাবে ফ্যাক্টরির মেডিকেল রুমেই এই নারী শ্রমিকের মুত্যু হয়।

শ্রমিক রঞ্জু মিয়া জানান, আমাদের এই গার্মেন্টস যে কোন শ্রমিকরা অসুস্থ হয়ে মেডিকেলে আসলে সহজে তাদের ধরতে চায়না এবং শ্রমিকদের সাথে দূর ব্যবহার করেন নার্চ ও ডাক্তার। তিনি আরো বলেন আমাদের শ্রমিক ভাই ও বোনদের জটিল কোন সমস্য হলেও নাপা আর ওরস্যালাইন ধরিয়ে দেওয়া হয়। মেইন যে ডাক্তার আসেন সে ঠিক মত আসেননা সে সকাল ১০টায় আসে এবং দুপুর ২টার পরে চলে যায় বলে জানান শ্রমিকেরা।

মেডলার এ্যাপারেলস লিমিটেড এর শ্রমিকদের দাবি তারা অবিলম্বে নার্চ ও ডাক্তারের পদত্যগ ও মেডলার গ্রুপের ব্যবস্থপনা ব্যবস্থাপনা পরিচালকের সাথে সকল সমস্যর বিষয়ে কথা বলতে চান। এবং যে সকল শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পূনরায় চাকরি ফেরত সহ সকল পাওনাদি বুঝিয়ে দিতে হবে বলে দাবি জানান সকল শ্রমিকগণ।

এব্যাপারে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান সিনহার মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

শিল্প পুলিশ-১ এএসপি মিরাজ জানান, মেডলার এ্যাপারেলস লিমিটেড এর নিহত শ্রমিক মাজেদা খাতুন তিনি হৃদরোগের কারনে কর্মস্থলের মেডিকেল রুমে বসে মৃত্যুবরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD