1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

ধামরাই আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্তি ও প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার রোয়াইল ইউনিয়নে খড়ারচর বাজার মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ ও জনসভার আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

এসময় ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে।এসময় অনুষ্ঠানে মুরাদ বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন, স্থানীয় নেতা ওয়াসিম বিল্লাহ, এম এ জলিল, আব্দুর রহমান বাবুল, খন্দকার আইয়ুব, সাবিনা ইয়াসমিন, আসিফুর রহমান মিলন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD