1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

সাভারে দোকানে মিলল ৭০ মরা মুরগি, পালালেন দোকানমালিক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের গেন্ডা এলাকার ‘আমির এন্টারপ্রাইজ’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে মিলল ৭০টি মরা মুরগি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০টি মরা জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যান। মরা মুরগি বিক্রির দায়ে ‘আমির এন্টারপ্রাইজ’ – এর ম্যানেজারকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও এক লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

কারাদণ্ডপ্রাপ্ত ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন বাবু (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০টি মরা মুরগি জব্দ করা হয়।

এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন বলে জানান এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD