1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার সকালে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের পূর্ব দড়িকান্দি হাজী তারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আরিফুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও জিয়ারকান্দি ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আবদুস সালাম,উপজেলা ইউ আর সি কর্মকর্তা ফরহাদ হোসেন সরকার প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD