1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে বাসে আগুন ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেলো হেলপার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিঁগাওঁ বাজার ব্রীজের উপরে পাকিং করা গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভিতরে ঘুমন্ত অবস্থায় হেলপারের পুড়ে মৃতূ হয়েছে। নিহত হেলপার সাহাবির মিয়া (১৪) ।

সে লৌহজং উপজেলার পালগাওঁ পাঠানবাড়ির সোহেল মিয়ার ছেলে। স্থাণীয়রা বলেন রাত আড়াইটার দিকে হঠাৎ করে বাসে আগুন দেখতে পায় তারা।

ফায়ার সার্ভিস জানান, বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোড় রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি। এ সময় নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশে হস্তান্তর করেছি। তবে কিভাবে আগুনের সুত্রপাত হলো তার কারন এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস।

নিহতের মা মুন্নী বেগম বলেন, আমার স্বামী নেশাপাানি করে। আমার ও আমার সন্তানদের কোন খোজঁ খবর নেয়না। আগে আমার ছেলেটাকে বোরকার কাজে দিয়েছিলাম। এখোন দু-বছর যাবৎ গাড়ির কাজ করে। আগে অন্য যায়গায় কাজ করতো এক বছর আগে এখানে গাড়িতে কাজ করছে। রাতে ও গাড়িতেই ঘুমাতো । মাঝে মধ্যে বাড়িতে আসতে ওই আমাদের আয় করে খাওয়াতো বলে কান্নায় ভেঙ্গে পরেন তিনি।

নিহতের নানা মুজিবুর পাঠান বলেন, আমার নাতিটা আয় করে সংসার চালাতো। মেয়ে জামাই কোন খোজঁ খবর নেয়না। ওর ছোট একটা বোন আছে পঞ্চম শ্রেনীতে পরে। সংসারের সমস্ত ব্যায় ওই দিতো। ৩ দিন আগে বাড়ি হতে বের হয় সাহাবির। সারদিন গাড়িতে হেলপারের কাজ করে রাতে গাড়িতেই ঘুমাতো। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি । এখোন টঙ্গিবাড়ী থানায় আছি।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মহিদুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD