1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ  ভার্চুয়ালীভাবে শুভ উদ্বোধন রাণীশংকৈলের ৭১’র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন ধামরাইয়ে ডিবির অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আশুলিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদাবাজি ও স্বর্ণালংকার লুটের অভিযোগ চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি

মুন্সীগঞ্জ হাসপাতালে আগুন, ছোটাছুটি করে প্রাণে বাঁচলো রোগীরা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ হাসপাতালে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক বাতি বিস্ফোরিত হয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি, তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিভানোয় এড়ানো গেছে ক্ষয়ক্ষতি।

রোববার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় এঘটনা ঘটে। এসময় আতংকে ছোটাছুটি করে রোগীদের হসপিটাল ত্যাগ করতে দেখাযায়।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌছে আগুন লাগা কক্ষ থেকে সড়িয়ে নিয়ে বাকিদের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভবনের ৫ম তলায় রোগীরা চিকিৎসাধীন ছিলো।
গতকাল ৯টার পর হঠাৎ একটি বৈদুতিক বাল্প বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষণিক রোগীরা যে যেভাবে পারে বেরিয়ে যায়। এতে কোন হতাহত হয়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম হাসপাতালে উপস্থিত হই। তবে এর মধ্যেই হাসপাতালে থাকা নির্বাপনের সরঞ্জাম দিয়ে আগুন নিভায় উপস্থিতিরা। কক্ষটিতে ৭জন রোগী ছিলো। সেখানে পরিদর্শন করে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD