1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে
আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় মাদক নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত মোমেনুল ইসলাম মোমিন (২৮) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাস দাউদপুর এলাকার আজাহারের ছেলে।

তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), একই এলাকার হারুন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), দক্ষিণ গাজীরচট এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে মো. আলিফ (১৮), একই এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে রমজান (২৬), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্ব পাড়া এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৪৮) এবং একজন কিশোর অপরাধী রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে রুবেল ও মোমিনের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মঙ্গলবার রাতে রুবেলের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ মোমিনকে কুপিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ১ ঘন্টার মধ্যে থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের মধ্যে নজরুল ও আসিফ নিজে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে বাইপাইল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রুবেলের নেতৃত্বে মোমিন নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে মোমিনকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আমরা রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করি।

তিনি আরো বলেন, ‘আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD