1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

ডলার জমা রেখে টাকা ধার দেবে কেন্দ্রীয় ব্যাংক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৫৬০ বার পড়া হয়েছে

ঢাকা: ডলারের সম্ভব্য সংকট মাথায় রেখে বেশ কিছু ব্যাংক ডলার মজুদ করেছে। অন্য দিকে এ সব ব্যাংকে তৈরি হয়েছে নগদ টাকা সংকট।

আবার কোনো ব্যাংকের কাছে বাড়তি নগদ টাকা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের সুবিধা দিতে কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এমন পদ্ধতিতে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে ডলার রেখে টাকা নিতে পারবে। সংকট মিটে গেলে ওই ব্যাংক টাকা বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়ে ডলার ফেরত নিতে পারবে। এমন পদ্ধতি শিগরই চালু করবে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩১ জানুয়ারি) ব্যাংকার্স সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজাউল হক সাংবাদিকদের এমনটাই জানান।

মুখপাত্র বলেন, বাণিজ্যিক ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রা বেশি রয়েছে। কিন্তু তার কাছে নগদ টাকা নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে, নগদ টাকার সংকট মেটাতে ডলার বিক্রি করে দিতে হয়। আবার ডলার বিক্রি করে দিলেও তার রিস্ক থাকে। কারণ, তার পরবর্তী পেমেন্ট দিতে গিয়ে ডলার পাওয়া নিয়ে শঙ্কা থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর সঙ্গে একটি কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের দিকে যাচ্ছে। যাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলারে রেখে টাকা নিতে পারেন। আবার যখন প্রয়োজন হবে টাকা দিয়ে তার ডলার নিয়ে যাবে।

মেজরাউল হক আরও বলেন, ব্যাংকগুলো সংকট থাকলেই তারল্য সুবিধা নেয়, এমন নয়। তার দৈনন্দিন কাজের জন্যই কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে থাকে। এটা চলমান প্রক্রিয়া। কেন্দ্রীয় ব্যাংক সবসময়ই এই ধার দিয়ে যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD