1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তিতাসের বাতাকান্দি বাজারে সরকারি জায়গায় আ.লীগ নেতার বহুতল ভবন নির্মাণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারে সরকারি খাস জায়গা দখল করে বাজারের সভাপতি ও আ.লীগের মনোনীত দুইবারের জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে।

বুধবার  (২৬ফেব্রুয়ারী) সরেজমিনে বাতাকান্দি বাজারে গিয়ে দেখা যায়, একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ৫ আগস্টের আগেই বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছেন তখন থেকেই বাজারের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলে আসছিল যে ভূমি কর্মকর্তাদের যোগসাজশে, মজিবুর রহমান আ. লীগের চেয়ারম্যান হওয়ায় আজ সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছে, যদি অন্য কেউ এমন জবর দখল করতো তাহলে প্রশাসন এসে বন্ধ করে দিতেন এবং আ.লীগ নেতাদের বিশাল অংকের চাঁদা দিতে হতো। ব্যবসায়ীরা আরও বলেন,গতকাল (২৫ ফেব্রুয়ারী) সকালে সরকারি সার্ভেয়ার এসে পরিমাপ করেছেন এবং সরকারি জায়গায় নির্মাণাধীন বিল্ডিংয়ে লাল চিহ্ন দিয়ে গেছেন।

এসময় গণমাধ্যম কর্মীদের দেখে একাধিক স্থানীয় বাসিন্দা এসে নাম প্রকাশ না করার শর্তে বলেন,মজিব চেয়ারম্যানের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি, তিনি আ.লীগের প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করতেছে,আজ যখন সরকারি সার্ভেয়ার এসে পরিমাপ করে প্রমাণ পেয়েছে, তাই আমাদের দাবি দ্রুত নির্মাণাধীন বিল্ডিং উচ্ছেদ করে সরকারি জায়গাটি দখল মুক্ত করা হোক।

এবিষয়ে মজিব চেয়ারম্যান বলেন,বাতাকান্দি গ্রামের মৃত বারি ডাক্তারের ওয়ারিশদের কাছ থেকে জায়গাটি কিনেছি,তবে আমার বিল্ডিংয়ের সামনের কিছু অংশ বিএস রেকডে ডিসির নামে উঠেছে, আমি আদালতে মামলা করেছি, মামলাটি বিচারাধীন আছে।
তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, সরকারি সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে জায়গাটি পরিমাপ করে আসছে, আমাকে চুরান্ত প্রতিবেদন দিলে উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD