1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল গঠন করবেন; পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান পীরগঞ্জে কৃষির নতুন সম্ভাবনা নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে“পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত ‎স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ আশ্বাস জাতীয় সাংবাদিক সংস্থার কোর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক সাব্বির আহম্মেদ প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক জুড়ীর মনিরুজ্জামান এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা

আশুলিয়ায় ন্যাশনালের লীজকৃত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা; নেপথ্যে শুটার সাদ্দাম ও কিলার আইয়ূব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভূমি সংস্কার বোর্ড মালিকানাধীন আশুলিয়া থানার অন্তর্গত আউকপাড়া মৌজাস্থিত ২০ একর জমি ২০০৫ সনে আবাসন হিসাবে ব্যবহার করার জন্য ভূমি সংস্কার বোর্ড ন্যাশনাল প্লাজা বহুমূখী সমবায় সমিতি লিঃ এর অনুকূলে লীজ প্রদান করেন।

লীজ প্রাপ্তির পর সমিতির সদস্যরা শান্তিপূর্ণ ভাবে ২০ একর জমিতে বসতবাড়ী নির্মান করে বসবাস করে আসছে। সম্প্রতি সময়ে উক্ত সম্পত্তি অবৈধভাবে জবর দখল করার জন্য ভূমি সংস্কার বোর্ড এর কতিপয় কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী শুটার সাদ্দাম ও মানবতাবিরোধী অপরাধী কিলার আইয়ূব আলী শিকদারের নেতৃত্বে পাঁয়তারা চালাচ্ছে।

সরকারী সম্পত্তি সরকারের অর্থাৎ লীজিদের নিয়ন্ত্রণে রাখার স্বার্থে ন্যাশনাল প্লাজা বহুমূখী সমবায় সমিতি লিঃ মাননীয় প্রধান উপদেষ্টা, ভূমি উপদেষ্টা, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের সর্বোচ্চ মহলে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে সরকারের সর্বোচ্চ মহল আন্তরিকতার সাথে কার্যক্রম শুরু করেছেন।

এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ ও ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ডকে সরকারী সম্পত্তি সরকারের নিয়ন্ত্রনে রাখার স্বার্থে পরিপত্র জারি করেছেন। উক্ত সম্পত্তি লীজি ন্যাশনাল প্লাজা বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের দখলে রয়েছে।

সরেজমিনে বসবাসকারী খন্দকার মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সমিতির একজন সদস্য। ন্যাশনাল প্লাজা বহুমূখী সমবায় সমিতি লিঃ যে কোন মূল্যে সরকারী সম্পত্তি তথা লীজকৃত সম্পত্তি দখলে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারী প্রত্যাশা করে আউকপাড়াবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD