1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এ সময় হাসপাতালের চিকিৎসকরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দেশের সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ি : ড. মঈন খান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আসুন দেশের সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ি।

ক্ষমতার লোভ পরিহার করে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্ত ধর্মান্ধ নয়। আমরা সবাই মিলে মিশে একটি সুন্দর বাংলাদেশের গঠন করি। ক্ষমতার লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। যে ভাবে হাসিনা সরকারকের পতন হয়েছে।

তিনি আরো বলেন, ইদানিং কোন কোন মহল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাসকে ভিন্ন খ্যাতে প্রবাহিত করার জন্য উস্কানি দিচ্ছে। ফেসবুক, পত্রপত্রিকা, রেডিও টেলিভিশনে মিথ্যা গল্প ছড়াচ্ছে।

এসব মিথ্যা প্রপাগাণ্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

বাংলাদেশের গত বছর জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচার সরকারের পতন করেছে। তাদের এই অবদানকে আমাদের স্বরণ রাখতে হবে।

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় উত্তোরণ করতে হবে। নরসিংদীর পলাশে শুক্রবার বিকেলে আধুনিক মাল্টিপারপাস অর্ডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD