1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

মদনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষন অপহরণ আনোয়ার নামের যুবক আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : নেত্রকোনার মদনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে আনোয়ার হোসেন (২০) নামের এক যুবক কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলার কেন্দুয়া উপজেলার গুগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

একই সাথে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে আনোয়ার ওই কিশোরীকে তার চাচার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

আনোয়ার উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়নগর গ্রামের উচেন আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কিশোরীর বাবা কয়েক বছর আগে মারা যান। জীবিকা নির্বাহের তাগিদে ভুক্তভোগীর মা চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। চাচার বাড়িতে থেকে কিশোরী স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়াশুনা করে। প্রায় সময় আনোয়ার ওই কিশোরকে রাস্তায় পেয়ে প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নেওয়ার হুমকিও দেয়। সোমবার রাতে আগে থেকে বাড়ির পিছনে উতপেতে থাকে আনোয়ার। তারাবির নামাজের সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয় কিশোরী। তখন তাকে অপহরণ করে নিয়ে যায় আনোয়ার। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন থানায় অভিযোগ দায়ের করেন। আনোয়ার ওই কিশোরীকে নিয়ে চট্টগ্রামের বাসে উঠার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ তাকে আটক করে।

ভুক্তভোগীর মা বলেন, রাত ১২টার দিকে আনোয়ার হোসেন মোবাইল ফোনে জানায় আমার মেয়েকে খোঁজাখুঁজি না করতে। মেয়েটি তার কাছে আছে।

এব্যাপারে মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, কিশোরী এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগে আনোয়ার হোসেন নামের যুবককে আটক করা হয়েছে। ওই শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD