1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

ধামরাই বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) k ঢাকার ধামরাইয়ে দিনেদুপুরে বাড়ির পাশে দূর্বৃত্তদের কোপে আবুল কাশেম (৫৭) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ বলছে ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এর আগে, বেলা ১২টা দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় তাকে দূর্বৃত্তরা কোপায় বলে জানায় নিহতের পরিবার।নিহত আবুল কাশেম (৫৭) ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকার মৃত রইজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন।নিহতের স্ত্রী জানায়, তার স্বামী বাসা থেকে মানিকগঞ্জ যাবার উদ্দেশ্যে বের হলে কয়েক জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।তিনি আরোও বলেন, মৃত্যুর আগে কোপানোয় জড়িতদের নাম তার কাছে জানিয়েছেন আবুল কাশেম। স্ত্রীর বক্তব্য অনুযায়ী কোপানোয় জড়িতরা হলেন- আব্দুল জলিল, বাছেদ, বাবু, বিল্টু, আলী, আহাদ, সাইম, গফুর, মালেক। তারা সবাই গাংগুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।নিহতের ছোট ভাই খলিলুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সড়কেই সন্ত্রাসীরা তাকে কুপিয়েছে। তবে কতজন তা জানি না। সে একা ছিল। একা পেয়ে তাকে কুপিয়েছে। তবে রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা তার।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, দুপুর ১টার দিকে মৃত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা বলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা তার।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া, হত্যাকান্ডের কারন অনুসন্ধানসহ ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD