1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

‘সবার সহযোগিতায় নিরাপদ খাদ্য নিশ্চিত হবে’

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

ঢাকা : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছে জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার বলেছেন, আশা করি ভোক্তা থেকে শুরু করে খাদ্য উৎপাদক ও প্রক্রিয়াজাতকারীসহ সবার সচেতনতার মাধ্যমে একসময় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সক্ষম হবো।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

র‌্যালিটির আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএফএসএ চেয়ারম্যান বলেন, আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস। ২০১৮ সাল থেকে আমরা এটি নিয়মিত পালন করে আসছি। এ বছরের স্লোগান ‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নেই’। আমরা যদি উন্নত স্বাস্থ্য ও মেধা বিশিষ্ট জাতি গঠন করতে চাই তাহলে আমাদের অবশ্যই নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে।

এ সময় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া উপস্থিত ছিলেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা কর্মকর্তা মো. তাইফ আলী, বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক মো. আমিনুল ইসলাম, ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সভাপতি মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন প্রমুখ।

র‌্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে মৎস্য ভবন ও শাহবাগ হয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD