1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নেত্রকোণায় গ্রেফতার এড়াতে যুবলীগ নেতা এখন সাংবাদিক

জীবন চৌধুরী, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে

পুলিশের হাত থেকে বাঁচতে অভিনব কৌশল নিয়েছেন নেত্রকোনার এক যুবলীগ নেতা। গত ৫ আগস্টের পর সাংবাদিক রুপে নিজেকে বদলে ফেলে উল্টো নিজেকে বিএনপি পন্থী বলে প্রচার করছেন। ইতিমধ্যে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় এক বিএনপি ম্যানেজ করে “কালবেলা” পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ নিয়েছেন। এবং জেলা বিএনপি ও যুবদলের নেতাদের আত্মীয় পরিচয় দিয়ে এখন দিব্যি বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ওই যুবলীগ নেতা।

কিন্তু গত ২৬ শে আগস্ট জেলার কলমাকান্দা থানায় সাবেক এমপিসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫/২০ কে অজ্ঞত দিয়ে শাহিনুর আলম শাহিন মানে এক ব্যাক্তি চাঁদা বাজি ও নাশকতা মামলা দায়ের করেন। এই মামলার ১৩/ নাম্বার আসামী মোঃ রানা মিয়া ( আবির আহমেদ রানা ওরফে রানা আকন্দ) পিতা- হাবিবুর রহমান, সাং-কান্দাপাড়া, ইউপি- কৈলাটি, থানা-কলমাকান্দা, জেলা নেত্রকোনা।

কলমাকান্দা থানায় দায়েরকৃত মামলার গত ২৮ আগস্ট ‘নেত্রকোণার সাবেক এমপি রুহীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা’ এই শিরোনামে “কালবেলা পত্রিকার” অনলাইন ভার্সনে নিউজ প্রকাশ হয়। প্রকাশিত নিউজে কলমাকান্দা থানার ওসি দেওয়া বক্তব্যে মোঃ রানা মিয়ার আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে আশ্চর্যের বিষয় রানা যুবলীগ নেতা হয়েও কেন্দ্রীয় এক বিএনপি নেতার নিকট আশ্রয় নিয়ে আজ তিনি (রানা) কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ নিয়েছেন। এমনকি নিজের মামলা এড়াতে নিজেকে বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচয়ে সারা জেলা দাফিয়ে বেড়াচ্ছেন।

পরিবর্তিত পরিস্থিতিতে জেল হাজতের পরিবর্তে ওই যুবলীগ নেতা এখন উল্টো বিএনপি নেতাকর্মীদের রাখছেন দৌড়ের ওপর। স্থানীয় বিএনপির দলীয় কোন্দলকে কাজে লাগিয়ে এক গ্রুপের বিরেুদ্ধে সংবাদ প্রকাশ করে অন্য গ্রুপের আস্থা অর্জন করছেন।

এদিকে বিএনপি পন্থী সাংবাদিক পরিচয়ে পুলিশের সন্দেহের বাহিরে থাকছেন ওই যুবলীগ নেতা।

সুবিধাবাদী ওই যুবলীগ নেতার নাম আবির আহমেদ রানা ওরফে রানা আকন্দ। তিনি জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়ন যুবলীগের ৫৫ নাম্বার সদস্য। বর্তমানে তিনি জেলা সদরের মালনী এলাকায় বসবাস করেন।

কলমাকান্দা উপজেলার কৈলাটী  ইউনিয়ন যুবলীগের সভাপতি সারোয়ার জাহান তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আবির আহমেদ রানা ওরফে রানা আকন্দ কৈলাটী ইউনিয়ন যুবলীগের ৫৫ নাম্বার সদস্য।

উল্লেখ্য, এদিকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২৬ আগস্ট কলমাকান্দা থানায় সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহীনুর আলম শাহীন বাদী হয়ে এ মামলা করেন।

এই মামলায় ১৩ নাম্বার এজহারভুক্ত আসামি হলেন যুবলীগ নেতা আবির আহমেদ রানা ওরফে রানা আকন্দ। মামলায় রানা আকন্দের নাম রানা মিয়া বলে উল্লেখ করা হয়। এ মামলায় পরদিন সন্ধ্যায় রানা আকন্দকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পেয়ে বের হন।

এ নিয়ে দৈনিক কালবেলায় ‘নেত্রকোনার সাবেক এমপি রুহীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেন, একজন যুবলীগ নেতা জেলার পুরো বিএনপিকে ফাঁকি দিয়ে সাংবাদিক পরিচয়ে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। বিএনপির দলীয় বিভিন্ন বিষয়াদি জেনে আওয়ামী লীগকে তথ্য পাঠাচ্ছে। ফ্যাসিস্টের দোররা নানা রূপ ধারণ করে আমাদের ক্ষতি করতে চাইবে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

বিএনপি নেতারা আরো বলেন, অবাক করা বিষয় হলো- যুবলীগ নেতা রানা আকন্দ নিজেকে বিএনপির ত্যাগী নেতা পরিচয় দিয়ে আমাদের বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে ম্যানেজ করে ফেলেছেন। এটা খুবই দুঃখের বিষয়। আওয়ামী লীগের সাবেক এমপির দোসর ওই যুবলীগ নেতাকে দ্রæত বিএনপির বলয় থেকে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হোক।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, যুবলীগ নেতা মোঃ রানা মিয়া ওরফে রানা আকন্দ এর নামে সাবেক এমপির সঙ্গে চাঁদাবাজি মামলা রয়েছে।

পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, নেত্রকোনা জেলায় রাজনৈতিক বিশৃঙ্খলা লক্ষ্যে, উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজের মুখোশ পাল্টে থাকে। তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD