1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্স প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে পারকি সমুদ্রসৈকত এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ২ নম্বর বারশত ও ৩ নম্বর রায়পুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যুবলীগের এক নেতা ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান “খাজা ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ” নির্মাণকাজে সীমানা প্রাচীরসহ বিভিন্ন স্থাপনায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছে। এছাড়া লবণাক্ত পানি দিয়ে কাজ করায় স্থাপনার টেকসইতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তারা বলেন, এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে প্রকল্পের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে এলাকার পর্যটন সম্ভাবনাও হুমকির মুখে পড়বে।
তারা দ্রুত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি নির্মাণকাজের মান নিশ্চিত করতে কঠোর তদারকি বাড়ানোর আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঠিকাদার সুজন সিংহের  একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোনে সাড়া মেলেনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD