1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বসত বাড়িতে অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেয়েছে বসত ঘর। রবিবার সকাল ৯ টার সময় উপজেলার রাউথগাঁও তেউতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৯.০৮ মিনিটের সময় মোবাইলে সংবাদ আসে রাউথগাঁও তেউতিয়া এলাকার মোঃ জিতু শেখের বসত বাড়িতে আগুন লেগেছে। সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। আগুনে কেউ হতাহত হয়নি।
আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে টিনের রান্নাঘর ও লাকড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারনে আশেপাশের অনেক বসত ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD