1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

গৌরনদী পৌরসভার উন্নয়ন প্রকল্পে দরপত্রের অনলাইন লটারি ড্র সম্পন্ন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

গৌরনদী পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দরপত্রের অনলাইন লটারি (ড্র) সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়, যা সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

লটারি ড্র কার্যক্রম পরিচালনা করেন গৌরনদী পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ এবং নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালে।

পৌরসভা সূত্রে জানা যায়, মোট ১২টি প্যাকেজের বিপরীতে অনলাইনে ৪৪টি দরপত্র জমা পড়ে। এর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হয় একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স আছিয়া ট্রেডার্স, বন্ধু ট্রেডার্স, মেসার্স সাদ বিল্ডার্স, মেসার্স কাজী এন্টারপ্রাইজ, বনলতা এন্টারপ্রাইজ, হাফিজা এন্টারপ্রাইজ, তুয়া এন্টারপ্রাইজ, রাইয়ান এন্টারপ্রাইজ, এমএস নাফিজ এন্টারপ্রাইজ, কে এস ট্রেডার্স এবং মায়ের দোয়া এন্টারপ্রাইজ।

জানা গেছে, ১২টি প্যাকেজের আওতায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে মোট ৪৫টি উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এসব কাজের মধ্যে রয়েছে বিভিন্ন এলাকায় অবকাঠামো (১) নীলখোলা পনের আড়ত থেকে ফাতেমাতুজজোহরা (রাঃ) মহিলা হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত (০০-১৭০ মি.) সলিং রাস্তা নির্মাণ। ২) পশ্চিম সুন্দরদী আবেদীয়া সুন্নিয়া বাইতুন নাজাত জামে মসজিদের সামনের বক্স কালভার্টের টপ স্ল্যাব নির্মাণ। (৩) টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্য
মিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে কাসেম শিকদারের বাড়ী হইয়া উত্তর দিকে (০০-২২৫ মি.) সিসি রাস্তা নির্মাণ। (৪) কসবা রিমন হাওলাদারের বাড়ী হতে মোকসেদ হাওলাদারের বাড়ী পর্যন্ত (০০-১১০ মি.) সলিং রাস্তা নির্মাণ। (৫) টরকীর চর মসজিদ হতে মাস্তাপাড়া মসজিদ (০০-৩০০ মি.) পর্যন্ত মাটি ভরাট সহ সলিং রাস্তা নির্মাণ। (৬) কসবা সাইফুল ইসলামের বাড়ী থেকে সজল মালের বাড়ী পর্যন্ত (০০-১১৫ মি.) সলিং রাস্তা নির্মাণ।

(৭) কসবা ইজ্জুল আলীর বাড়ী থেকে মহিউদ্দিন ফকিরের বাড়ী পর্যন্ত (০০-৬৪ মি.) মাটি ভরাট সহ সলিং রাস্তা নির্মাণ। (৮) কসবা কেতাব আলীর বাড়ী থেকে বাদামতলা গোহাট সড়ক পর্যন্ত (০০-৬০ মি.) সলিং রাস্তা নির্মাণ। (৯) বানিয়াশুরী নজরুল তালুকদারের বাড়ী থেকে খানকা পর্যন্ত (০০-১১৪ মি.) সলিং রাস্তা নির্মাণ। (১০) উঃ পালরদী মোল্লাবাড়ী রাস্তা থেকে নূর ইসলাম সরদারের বাড়ী পর্যন্ত (০০-৭০ মি.) সলিং রাস্তা নির্মাণ। (১১) কসবা MSP সড়ক থেকে দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত (০০-৩৬ মি.) সলিং রাস্তা নির্মাণ। (১২) ঢাকা-বরিশাল সড়ক থেকে পৌরনদী বন্দর ব্রীজ পর্যন্ত (০০-৮৮৫ মি.) বিসি রাস্তা মেরামত। (১৩) গৌরনদী বন্দরে মাছ বাজারের জেনারেটর রুম মেরামত করে দোকান নির্মাণ। (১৪) উপজেলা গেট স্বপ্ন সুপার শপ থেকে মায়ের দোয়া ফটোকপির দোকান পর্যন্ত (০০-৯০ মি.) সিসি রাস্তা নির্মাণ। (১৫) চর গাথাতলী শিবমন্দির সড়ক থেকে লেঃ কর্ণেল নুরুল কামালের বাড়ী পর্যন্ত (০০-৫০ মি.) সিসি রাস্তা নির্মাণ।

(১৬) গৌরনদী সদর রোড থেকে উপজেলা পশু হাসপাতাল পর্যন্ত সিসি রাস্তা (০০-২৭ মি.) নির্মাণ। (১৭) তিখাসার পৌরসভা সড়ক থেকে খলিলের বাড়ী পর্যন্ত (০০-১২৮ মি.) সলিং রাস্তা নির্মাণ। (১৮) তিখাসার মুনসুর হাওলাদারের বাড়ীর সড়ক থেকে ইয়াকুব আলী সরদারের বাড়ী পর্যন্ত (০০-৯২ মি.) সিসি রাস্তা নির্মাণ। (১৯) চরগাথাতলী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সড়ক থেকে শাওন ভিলা পর্যন্ত (০০-৪৬ মি.) সিসি রাস্তা নির্মাণ।(২০) চরগাথাতলী দোলন সরদারের বাড়ী থেকে ফারুক হাওলাদারের বাড়ী পর্যন্ত (০০-৫৬ মি.) সলিং রাস্তা নির্মাণ। (২১) গৌরনদী বন্দর লঞ্চঘাটে ০৪টি স্টল নির্মাণ।

(২২) গৌরনদী বন্দরের দুধপট্টির গণ লেট্রিন সংস্কার। (২৩) গৌরনদী মডেল থানার গণ লেট্রিন সংস্কার। (২৪) গৌরনদী বাসস্ট্যান্ড পুরাতন গণ লেট্রিন সংস্কার করে স্টোর নির্মাণ। (২৫) উত্তর বিজয়পুর মোল্লাবাড়ী বিসি সড়ক থেকে নূর ইসলাম সিদ্দিকীর বাড়ী পর্যন্ত (০০-৪০ মি.) সিসি রাস্তা নির্মাণ। (২৬) শাওড়া গাঙ্গুলী সড়ক থেকে কাওছার হামিদের বাড়ী পর্যন্ত (০০-১৬৫ মি.) সলিং রাস্তা নির্মাণ। (২৭) শাওড়া সমীরের দোকান থেকে কমরেড সালাউদ্দিনের বাড়ী পর্যন্ত (০০-১৫০ মি.) সলিং রাস্তা নির্মাণ। (২৮) পঃ শাওড়া জহির সাংবাদিকের বাড়ী হতে মেরাজ খানের বাড়ী পর্যন্ত পানির পাইপ লাইন স্থাপন। (২৯) )দঃ বিজয়পুর মাসুদের বাড়ীর সামনে ক্রস ড্রেন নির্মাণ। (৩০) )আশোকাঠি পৌরসভা সড়ক থেকে আইয়ুব আলী গোমস্তার বাড়ী পর্যন্ত (০০-৯৫ মি.) সলিং রাস্তা নির্মাণ। (৩১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরের পাইলিং সহ সিসি রাস্তা (০০-৩২ মি.) পুনঃ নির্মাণ। (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ ড্রেন সংস্কার। (৩৩) আশোকাঠি সিরাজ সরদারের বাড়ীর সামনে থেকে ইউনুচ আলীর বাড়ী পর্যন্ত (০০-৪৭ মি.) সিসি রাস্তা নির্মাণ। (৩৪) )দঃ বিজয়পুর ইন্নু শরীফের বাড়ী থেকে জয়নুল আবেদীন তালুকদারের বাড়ী পর্যন্ত (০০-১০০ মি.) সলিং রাস্তা নির্মাণ (৩৫) দিয়াশুর কালনা সড়ক থেকে হাসান আলীর বাড়ী পর্যন্ত (০০-৬৫ মি.) সলিং রাস্তা নির্মাণ। (৩৬) গেরাকুল হারিস ফকিরের বাড়ীর সামনের কালভার্টের টপ স্ল্যাব নির্মাণ।

(৩৭) দিয়াশুর-আশোকাঠি সড়ক থেকে দেলোয়ার হোসেনের বাড়ী পর্যন্ত (০০-৫৭ মি.) সলিং রাস্তা নির্মাণ। (৩৮) হরিসেনা তুষার ফার্মেসী থেকে লালপোল সড়ক পর্যন্ত ০০-৪৪৬ মি. সলিং রাস্তা পুনঃনির্মাণ। (৩৯) কাসেমাবাদ সুমন হাওলাদারের বাড়ীর সামনের কালভার্টের টপ স্ল্যাব নির্মাণ। (৪০) উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলা কমপ্লেক্সে (মূল ভবন) এর উত্তর পাশ পর্যন্ত (০০-৪৮ মি.) আরসিসি রাস্তা নির্মাণ। (৪১) উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন থেকে প্রোমোট ভবন পর্যন্ত (০০-২৭ মি.) আরসিসি রাস্তা নির্মাণ।

(৪২) উপজেলা কমপ্লেক্স (মূল ভবন) এর পূর্ব পাশ থেকে জেলা পরিষদ ডাকবাংলোর উত্তর পাশ পর্যন্ত (০০-৯৯ মি.) সিসি রাস্তা নির্মাণ। (৪৩) কসবা তালুকদারবাড়ী সং প্রাঃ বিদ্যালয় হতে বানিয়াশুরী জামে মসজিদ হয়ে হাচারী পর্যন্ত বৈদ্যুতিক সড়ক বাতি স্থাপন। (৪৪) উপজেলা পরিষদ শিশু পার্কে রাইডস স্থাপন ও ভৌত অবকাঠামো সংস্কার। (৪৫) উপজেলা পরিষদের সামনে গাড়ি ধোয়ার র‍্যাম্প নির্মাণ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনলাইন লটারি পদ্ধতিতে দরপত্র নিষ্পত্তি হওয়ায় পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিতার আওতায় এসেছে। এর ফলে ঠিকাদারদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং দ্রুত সময়ে উন্নয়ন কাজ বাস্তবায়নে গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD