1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ সাভার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লবকে দেখতে চান যুবদল নেতা নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ ধামরাইয়ে অবৈধ ০৫ ইটভাটাকে ৩০ লক্ষ টাকা জরিমানা উজিরপুরে এস এস সি পরীক্ষায় (প্রক্সি) দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত নারীর মৃত্যু সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ‎গৌরনদীতে কৃষক-কৃষাণীদের “পাটনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত তুরাগে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে মামলা, ‘কিলার সোহেল’সহ ১৫ জনের বিরুদ্ধে এজাহার ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে রায়পুরা  উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে মেয়ের বিয়ের টাকা খরচ করাকে কেন্দ্র করে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী সুজন মিয়া পেশায় একজন ইজিবাইক চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজন মাদাকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য সামান্য অজুহাতেই তিনি প্রায়ই স্ত্রী আফিয়াকে মারধর করতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়াঝাঁটি চলে আসছিল। সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির গণমাধ্যমকে জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন ও আঘাতের  গভীরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD