1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান আশুলিয়ার সড়কে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য, বাড়ছে যানজট ও দুর্ঘটনার শঙ্কা বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ

সাভার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লবকে দেখতে চান যুবদল নেতা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লবকে দেখতে চান স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতারা। পৃথক বিবৃতিতে ছাত্রদল নেতা শরিফ চৌধুরী বিপ্লব এবং ইয়ারপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ হিমেল মীরের প্রতি তাদের সমর্থন জানান।

বিবৃতিতে হিমেল মীর বলেন, “শিক্ষা, ঐক্য ও প্রগতির সমন্বয়ে সাভারকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করতে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লবের মতো সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষা খাত, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে।”

অন্যদিকে, আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি ও সাভার উপজেলা ছাত্রদলের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক শরিফ চৌধুরী বলেন, “বিপ্লব একজন দূরদর্শী ও জনবান্ধব নেতা। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে তিনি সাভারের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।”

তারা উভয়েই দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লবের পক্ষে কাজ করার আহ্বান জানান।

বিবৃতির শেষে নেতারা দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান উচ্চারণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD