1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ সাভার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লবকে দেখতে চান যুবদল নেতা নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ ধামরাইয়ে অবৈধ ০৫ ইটভাটাকে ৩০ লক্ষ টাকা জরিমানা উজিরপুরে এস এস সি পরীক্ষায় (প্রক্সি) দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত নারীর মৃত্যু সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম ‎গৌরনদীতে কৃষক-কৃষাণীদের “পাটনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত তুরাগে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে মামলা, ‘কিলার সোহেল’সহ ১৫ জনের বিরুদ্ধে এজাহার ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে পরিচালিত এ অভিযানে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়।

এ সময় কিছু মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে জব্দকৃত মাদকের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আটককৃতদের টঙ্গী পূর্ব থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসাইন বলেন, মাদক নির্মূলে জিএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD