1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষা গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ সাভার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লবকে দেখতে চান যুবদল নেতা নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ ধামরাইয়ে অবৈধ ০৫ ইটভাটাকে ৩০ লক্ষ টাকা জরিমানা উজিরপুরে এস এস সি পরীক্ষায় (প্রক্সি) দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানার কাঠাল বাগান এলাকায় বিশেষ অভিযানে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানাধীন কাঁঠাল বাগান, কুদুসনগর এলাকায় রাসেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে বিশেষ কায়দায় সংরক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাসেদুল ইসলাম (৩৫), পিতা: দেলোয়ার হোসেন, মাতা: মৃত রাশিদা বেগম, সাং সুরাবাড়ি, থানা: কাশিমপুর, গাজীপুর মহানগর এবং উজ্জ্বল মিয়া (৩৫), পিতা: ওহিদ মিয়া, মাতা: আলিয়া বেগম, সাং উলচা পাড়া, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

অভিযানে তাদের কাছ থেকে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

কোনাবাড়ী মেট্রো থানার কর্মকর্তা জানান, জব্দকৃত আলামতসহ থানায় হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুর মেট্রপলিটনের উপ-কমিশনার মহিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD