1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

ধামরাই সান্ডার সাথে পান্ডা ফ্রি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে
ধামরাই সান্ডার সাথে পান্ডা ফ্রি

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : সান্ডার সাথে পান্ডা ফ্রি। এলাকা যেন তোলপাড় করে ফেলেছে এই সান্ডা। আরবের কফিলদের পছন্দের সান্ডা আকারে ছোট হলেও ধামরাইয়ের এই সান্ডা বিশাল দেহী এক গরু। সান্ডার সাথে ফ্রি পান্ডাটি একটি ছাগল যার গায়ের রং দেখতে একদম পান্ডার মতো। সান্ডা আর পান্ডা এখন টক অফ ধামরাই।

রবিবার (২৫ মে) নিজের পালিত গরু সম্পর্কে সাংবাদিকদের এভাবেই বলেন, সাভার কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র নাঈম হোসাইন।উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা নাঈম হোসেন জানান, আসছে কোরবানির ঈদকে সামনে রেখে পারিবারিক খামারে তিন বছর ধরে পালছেন এই গরুটি।

নিজেদের পালের বাছুড়টিকে আদর যত্ন দিয়ে বড় করে তোলেছেন। দেখতে কুচকুচে কালো নজরকাড়া এ গরুটির নাম বর্তমান ভাইরাল যুগের সাথে তালমিলিয়ে রেখেছেন সান্ডা।সান্ডা নামের এই বিশাল ষাঁড়টির উচ্চতা ৬.৫ ফুট, আর দৈর্ঘ্য ১০ ফুট, ফ্রিজিয়ান জাতের এ গরুটির ওজন প্রায় ৩১ মণ দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা।

আরোও আকর্ষণের বিষয় হচ্ছে এই গরুটি কিনলে ফ্রিতে পাবেন একটি খাসী যার নাম পান্ডা।পড়াশোনার পাশাপাশি পারিবারিক খামারটি দেখাশোনা করেন নাঈম। তাদের একটি গাভী থেকে গত তিনবছর আগে একটি ফ্রিজিয়ান জাতের বাছুর হয়। নাঈম বাছুরটি পছন্দ করে আদর যত্ন করে পালণ শুরু করেন ,গত বছর ভালো দাম না পেয়ে বিক্রি করেননি। এবার আশা করছেন ভালো মূল্য পাবেন।সান্ডা সাথে পান্ডা ফ্রি এই বাক্যে যেন এখন এলাকা তোলপাড়। সান্ডা এখন শুধু গরু নয়, এলাকায় সে এক তারকা! মজার বিষয় হচ্ছে সান্ডার সাথে ফ্রি খাসিটি দেখতে পান্ডার মতো।

প্রচণ্ড গরমের কারণে তাকে প্রতিদিন ৩-৪ বার শ্যাম্পু ও সাবান দিয়ে গোসল করানো হয়। মশার কামড় থেকে বাঁচাতে গোয়ালঘরে মশানাশক স্প্রে করা হয় এবং মাথার উপর সারাক্ষণ ফ্যান চালানো হয়। প্রতিদিন তার খাবারের পেছনে খরচ হচ্ছে প্রায় ৫০০-৭০০ টাকা।

খাবারের তালিকায় রয়েছে খৈল, ভিজানো ছোলা, ভুট্টা, গমের ভুসি, মিষ্টি কুমড়া ও তাজা ঘাস।ষাঁড়টি এতটাই বড় হয়েছে যে, তাকে কখনও গোয়ালঘর থেকে বের করা হয়নি! ইতোমধ্যেই আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষ আসছেন সান্ডা ও পান্ডাকে দেখতে, অনেকে দর কষাকষিও করছেন। তবে মালিক জানিয়েছেন — সন্তোষজনক দাম না পাওয়া পর্যন্ত বিক্রি করছেন না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD