1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “দুনিয়ার মজদুর এক হও”—এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মে দিবস।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে সমবেত হন।
সেখান থেকে উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউএনও, ওসি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী, থানা পুলিশের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তা কমিউনিটি সেন্টারে গিয়ে সমাপ্ত হয়।
পরবর্তীতে কমিউনিটি সেন্টারের হলরুমে উপজেলা শ্রমিক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহাজান আলী।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ আরও অনেকে। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি-সম্পাদক, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ, সরকারি স্বাস্থ্যসেবা, সুশিক্ষা প্রদান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়, যা দিনটির আনন্দ ও সম্প্রীতিকে আরও বাড়িয়ে তোলে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD