
স্টাফ রিপোর্টার, নরসিংদী : “সুস্হ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর মে দিবস পালন করা হচ্ছে। আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। নরসিংদীর বিভিন্ন স্হানে র্যালি, আলোচনা সভা, সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। সকালে গুরুত্বপূর্ণ সড়কে মিছিল বের করা হয়। এতে বিভিন্ন কারখানার শ্রমিক, স্হানীয় শ্রমিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
১৮৮৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটর শ্রমিকর ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্নত্যাগের মধ্য দিয়ে শ্রমিক শ্রেনীর অধিকার আদায় হয়েছিল।
বিশ্বের সকল শ্রমজীবি মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবি মানুষের অধিকার অব্যাহত রয়েছে। মানবাধিকার, গনতন্ত্র, সমাজতন্ত্র, ও মানবিক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠায় শ্রমজীবী মানুষ মুখ্য ভূমিকা পালন করছেন।
১৯৪৯সালের ২৩ জুন নিপিড়ীত শোষিত -বঞ্চিত – অবহেলিত, গরিব- দুঃখী, মেহনতি মানুষের অধিকার আদায়ের দৃঢূ সংলকল্পে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে নেতা কর্মীরা মে দিবস পালন করে থাকে।
আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন, শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের দিনটি বছরের পর বছর পালন করা হচ্ছে। বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে শ্রমিক দিবস। তবুও শ্রমিক দিবসে কিছু মানুষ বেরিয়ে পড়েছে কাজের সন্ধানে।
মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংঠনের পক্ষ থেকে সারাদেশে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাএা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।