1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

আশুলিয়ায় ১৩০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
মোঃ রুবেল, আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. মোফাজ্জল হোসেন সাগর (৩৩) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মোফাজ্জল হোসেন সাগর ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের সন্দীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. মোফাজ্জল হোসেন সাগর নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী চালিয়ে তার হেফাজত থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD