1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এ সময় হাসপাতালের চিকিৎসকরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

তিতাসে ময়লার ভাগার থেকে উদ্ধারকৃত শিশুটির দায়িত্ব পেলেন দুধ মা নুরুন্নাহার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের ময়লার ভাগাড় থেকে উদ্ধারকৃত দুইদিন বয়সের নবজাতক কন্যা শিশুটির দায়িত্ব (দত্তক) পেলেন উপজেলার উত্তর আকালিয়া গ্রামের মালোশিয়াপ্রবাসী আক্তার হোসেনের স্ত্রী দুধ মা নুরুন্নাহার।

জানা গেছে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হোমনা-গৌরীপুর সড়কের তিতাস উপজেলার উত্তর আকালিয়া নামক স্থানের ময়লার ভাগাড় থেকে দুইদিন বয়সের নবজাতক কন্যা শিশুটিকে উদ্ধার করে তিন বন্ধু মো.সাব্বির মিয়া,মো.সজিব ও মো.ফয়সাল। এরপর থেকেই নবজাতক শিশুটিকে বুকের দুধ পান করিয়েছিলেন তিনি।নুরুন্নাহার খুশি হয়ে শিশুটির নাম রেখেছেন জান্নাতুল ফেরদৌস (জান্নাত)।

এমন সংবাদ পেয়ে সরজমিনে তদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান।ময়লার ভাগাড় থেকে পাওয়া দুইদিন বয়সের নবজাতক কন্যা শিশুকে দত্তক দেওয়া হবে এমন খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে লিখিতসহ অনলাইনের মাধ্যমে অনেকেই উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও সমাজসেবা কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।

এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান বলেন,গত সোমবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ও শিশু আইন অনুযায়ী আমরা দুধ মা নুরুন্নাহারকে শিশুটি দত্তক দিয়েছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD