1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ রুবেল, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হওয়ার আগেই জামগড়া ৬ তলা থেকে চৌরাস্তা পর্যন্ত সড়ক ও ফুটপাত হকারদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাস্তার দুই পাশজুড়ে বসছে অসংখ্য ভাসমান দোকান, যার ফলে তীব্র যানজট ও চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীরা নিরাপদে চলাচল করতে পারছেন না। বাধ্য হয়ে অনেকেই মূল সড়কে হেঁটে চলাচল করছেন, এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নারী-শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

এছাড়াও হকারদের অবাধ দৌরাত্ম্যে স্থানীয় স্থায়ী ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং আশপাশের পরিবেশও নষ্ট হচ্ছে।

এদিকে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে, প্রশাসনের চোখের সামনেই কীভাবে দিনের পর দিন ফুটপাত ও সড়ক দখল হয়ে থাকে। হকারদের পেছনে কোনো প্রভাবশালী মহলের ছত্রছায়া রয়েছে কি না, তা নিয়েও জনমনে নানা আলোচনা চলছে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর আগেই যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভবিষ্যতে যানজট ও বিশৃঙ্খলা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD