1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের তাম্বূলি পাড়া কৈজানী নদীর ধারে নবজাতক শিশুর মাতা  তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আব্দুর রউফ (৬০) কে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা গেছে, রবিবার ১৭ মে সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগী নারী আনোয়ারা (২৪)কে  বাড়ি থেকে তালাক দিয়ে এক মাসের নবজাত শিশু  সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয় স্বামী রিপন মিয়ার (৩০)।
ভুক্তভোগী নারী কোন উপায় খুঁজে না পেয়ে বাবার বাড়ি উদ্দেশ্যে রওনা হয়। কৈইজানী পার হয়ে  তাম্বুলিপারা যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে আসে। শিশু সন্তান নিয়ে আব্দুর  রউফ এর দোকানের সামনে বসে অপেক্ষা করে অটো রিক্সার জন্য ভুক্তভোগী নারী।
আলাপচারিতার শেষে ভুক্তভোগী নারীকে মুদি দোকানদার আব্দুর রউফ  তার বাড়িতে রাতে থেকে সকালে বাড়ি যাওয়ার  পরামর্শ দেন। ভুক্তভোগী নারী কোন উপায় খুঁজে না পেয়ে মুদি দোকানদারের কথা রাজি হয়ে যায়।
এক পর্যায়ে মুদি দোকানদার আব্দুর রউফ মহিলাকে তার বাড়ির নিয়ে যাওয়ার পথে নির্জন  কৈজানী নদীর ঘাট সংলগ্ন গিয়ালী খালের পাশে পাট ক্ষেতের ভিতরে শিশু সন্তানকে  ফেলে দিয়ে  ভুক্তভোগী নারীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে অভিযুক্ত আব্দুর রউফ।
ভুক্তভোগী নারীর ডাকচিৎকারে শুনে বড়শি দিয়ে  মাছ ধরার লোকজন গিয়ে উদ্ধার করে ওই ভুক্তভোগী নারীকে।  ভুক্তভোগী নারী আনোয়ারা  সিরাজগঞ্জ জেলা কামারখান্দা উপজেলার  নূরনগর গ্রামের  আব্দুর রাজ্জাক এর মেয়ে। এক বছর আগে  উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মুতি মিয়ার ছেলে  রিপন মিয়ার (৩০) এর সঙ্গে প্রেমের সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হয় দুজনে।
তাদের দাম্পত্য জীবনে এক মাস ৭ দিন বয়সের একটি নবজাতক কন্যা শিশু রয়েছে। গত ১৭ মে যৌতুক সংক্রান্ত বিরোধে কলহের জেরে স্বামী রিপন মিয়া স্ত্রী  আনোয়ারাকে মারধর করে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বিকাল  ৫টা দিকে আনোয়ারা নবজাতক শিশুকে নিয়ে নায়েকপুর থেকে বাবার বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিল।
ভুক্তভোগী নারী আনোয়ারা বলেন, গত দুই মাস আগে  আমার স্বামীকে দুই লক্ষ টাকা বাড়ি থেকে এনে দিয়েছি । ফের আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য  আমাকে মারধর করে। বাড়ি থেকে টাকা আনতে অসম্মতি  প্রকাশ করায় আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আমার স্বামী রিপন মিয়া। রাতে আমাকে নবজাত শিশুসহ বাড়ি থেকে বের করে দেয় । পরে বাড়ি যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনা  কেন্দুয়া ও মদন থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার সকালে অভিযুক্ত আব্দুর রউফ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মদন থানা নিয়ে আসেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুর রউফকে আগামীকাল   নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD