1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

যশোরে দুই দিনের ব্যবধানে করোনায় তিনজনের মৃত্যু, আতঙ্কে মানুষ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধি : যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাবিনা খাতুন (৫৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া পৌরসভার গদখালী ঝিকরা গ্রামের বাসিন্দা।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ছাবিনা খাতুন যশোর করোনার দ্বিতীয় ধাপে প্রথম শনাক্ত হওয়া রোগী। তিনি গত ১১ই জুন শ্বাসকষ্ট নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরদিন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে জেনারেল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় এবং সেইদিন থেকেই তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল আইসিইউ বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকাল বেলা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

এর আগে গত বুধবার সকাল ও দিবাগত রাতে আরও দুইজন করোনায় আক্রান্ত রোগী মারা যান। এরা হলেন আমির হোসেন পারু (৬৮) ও শেখ ইউসুফ আলী (৪৫)।

এদের দুই জন যশোর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে আমির হোসেন পারু মণিরামপুর উপজেলার ও শেখ ইউসুফ আলী বাঘারপাড়া উপজেলার বাসিন্দা।

দুই দিনের ব্যবধানে করোনায় তিনজনের মৃত্যুতে যশোরে চাঞ্চল্যেকর আতঙ্কে সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

যশোর সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, করোনা আক্রান্তদের মধ্যে যারা বয়স্ক এবং পূর্ব থেকেই নানা রোগে আক্রান্ত, তাদের ঝুঁকি বেশি থাকে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কঠোর ভাবে চলা ফের করার আহ্বান জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD