1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

খাগড়াছড়িতে ৪৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন 

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় খাগড়াছড়ি পৌর টাউন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এমপি ওয়াদুদ ভূইয়া এমপি।
আলোচনা সভা শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আবছার সহ খাগড়াছড়ি নয়টি উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলার জাতীয়তাবাদী দল বিএনপিতে শান্তি-শৃঙ্খলা ও দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করা এবং জেলা উন্নয়নে ঐক্য হয়ে পাহাড়ে পাহাড়ি বাঙালির  সম্প্রীতির বজায় রেখে খাগড়াছড়ি গড়ার আহ্বান জানান প্রধান অতিথি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD