1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

আনোয়ারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বাদে আছর আনোয়ারা উপজেলা সদরের আনোয়ারা মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে আনোয়ারা উপজেলা ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহেদ সুমন, সদস্য শাহরিয়া ইকবাল সদস্য জিয়াউর রহমান ,আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোঃ আরমান হোসেন,শিহাব,এরশাদ সিকদার,মোঃ মহিউদ্দিন,মোঃরহিম উদ্দিন, ওয়াছিম নোমান,এরশাদ,মোঃমামুন,হুময়ুন,সিয়াম, আরমান, বোরহান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি জিহান, শেখ আব্দুল্লাহ,আবু সৈয়দ, নেজাম উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম,শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাঈদ,বরমা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাকিব, ১১ ইউনিয়নের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, ১৯৮১ সালে একদল পথভ্রষ্ট সেনা কর্মকর্তা রাতের আঁধারে নির্মমভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে। তিনি বেঁচে থাকলে দেশ আরও এগিয়ে যেত এবং সোনার বাংলায় পরিণত হতো। তার শাহাদাতের মধ্য দিয়ে দেশ এক ধাপ পিছিয়ে যায়।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সংগঠনের সকল নেতাকর্মীদের মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD