1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

মদন পৌরসভার বাজেট ঘোষণা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণার মদন পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) পৌর মিলনায়তনে মদন পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট পেশ করেন মদন পৌরসভার পৌর প্রশাসক ইউএনও মোঃ অলিদুজ্জামান। ২০২৫-২০২৬ অর্থ বছরে নতুন করে কর আরোপ ছাড়াই নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪৪ কোটি ৯৮ লক্ষ ৪৮ হাজার ৩ শত ৬৯ টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষণা করেন মদন পৌরসভার পৌর প্রশাসক ইউএনও মোঃ অলিদুজ্জামান। এতে ৪৩ কোটি ৮১লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়, ১কোটি ১৬ লক্ষ ৮১ হাজার ৩ শত ৬৯ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, ব্রিজ, কালভার্ট, বিশুদ্ধ পানি ব্যবস্থা, নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের অংশগ্রহণে বাজেটের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ইউএনও মোঃ অলিদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, একাডেমী সুপারভাইজার জোছনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদা রোবায়েত, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ জামিল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন মদন উপজেলার বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান, ভূঁইয়া সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং পৌর এলাকার বিভিন্ন নাগরিকবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD