1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত গৌরনদী সদরে মডেল মসজিদ স্থানান্তরের দাবিতে মিছিল ও মানববন্ধন ধামরাইয়ে ডিবির জালে আটক মাদক ব্যবসায়ী

বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য শেষ হওয়া নির্বাচনে সভাপতি হলেন- জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশ সেরা সাবেক এই ওপেনার ক্রিকেট বোর্ডের ১৮তম সভাপতি হলেন।

ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হওয়ার পর একক প্রার্থী হিসেবে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম।

তামিমসহ ক্লাব থেকে পরিচালক হয়েছেন ১২ জন। জেলা ও বিভাগ থেকে পরিচালক হয়েছেন ১০ জন। বিভিন্ন সংস্থা থেকে পরিচালক হয়েছেন একজন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক মনোনীত হয়েছেন দুই জন। এই ২৫ পরিচালক আগামী চার বছর ক্রিকেটের নীতি নির্ধারণ করবেন।

একমাত্র সহসভাপতি হয়েছেন আবাহনী ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহা। তিনি একমি গ্রুপের স্বত্বাধিকারী।

ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন ইসরাফিল খসরু ও সাঈদ ইব্রাহিম আহমেদ। এক্সিউম ক্লাবের কাউন্সিলর ইসরাফিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ফেয়ার ফাইটার্স ক্লাবের ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে।

মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে ক্লাব সংগঠক হিসেবে পরিচিত। এবার প্রথম বিসিবি পরিচালক হলেন। আমিনুলের বোর্ড থেকে পদত্যাগ করা মির্জা ইয়াসির মোহাম্মদ ফয়সাল ও শানিয়ান তানিম এবারও পরিচালক হয়েছেন।

বসুন্ধরা রাইডার্সের কাউন্সিলর ইয়াসিরের বাবা আবুল কালাম কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন, ব্যবসায়ী হিসেবেও পরিচিতি আছে তার। বিপিএলের দল রংপুর রাইডার্স ও প্রিমিয়ার লিগের বসুন্ধরা স্ট্রাইকার্সের কর্মকর্তা শানিয়ান কাউন্সিলর হয়েছেন ঢাকা মেরিনার ইয়াং ক্লাব থেকে।

ক্লাব ক্যাটাগরি থেকে প্রথমবারের মতো পরিচালক হয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানি, আজাদ স্পোর্টিংয়ের ইয়াসির আব্বাস, পূর্বাচল ক্রিকেট ক্লাবের সাকিফ আহমেদ ও ঢাকা ওয়ান্ডারার্সের মাহবুব আহমেদ শামীম।

আসিফ রব্বানির বাবা গোলাম সিরাজ বগুড়া-৫ আসনের সংসদ সদস্য, ইয়াসির আব্বাসের বাবা ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। প্রথমবার পরিচালক হওয়া সাকিফ পেশায় ব্যবসায়ী আর মাহবুব সরকারপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা।

জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে সাতজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েওছন। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান পরিচালক নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগ থেকে।

খুলনা থেকে বিসিবি পরিচালক হয়েছেন খুলনার বিএনপি নেতা শফিকুল আলম ও যশোরের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ভাই শান্তনু ইসলাম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঢাকার দুই প্রার্থীর মধ্যে সাইদ বিন জামান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে। অন্য পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ আগেও বিসিবি পরিচালক ছিলেন।

চট্টগ্রাম থেকে পরিচালক হওয়া দুজনের মধ্যে মিনহাজুল আবেদীন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক। লক্ষ্মীপুরের কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী সম্পর্কে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরীর চাচা।

রংপুর থেকে পরিচালক হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভাই ফয়সল আমীন। রাজশাহী থেকে পরিচালক হওয়া মীর শাকরুল আলম একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। সিলেট থেকে পরিচালক হওয়া আবদুল কাইয়ুম চৌধুরী এখন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, তিনি আগেও বিসিবি পরিচালক ছিলেন।

ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক এর আগেও বিসিবি পরিচালক ছিলেন।

এছাড়া এনএসসি মনোনীত দুজন পরিচালকের মধ্যে শেখ মোহাম্মদ রুহুল আমিন পেশায় ব্যবসায়ী, তার বাড়ি বাগেরহাট। অন্য পরিচালক সরফরাজ আহমেদ আরাফাত রহমান কোকো ট্রাস্টের কোঅর্ডিনেটর, তার বাড়ি সিলেটের মৌলভীবাজারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD