1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া : ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত আশুলিয়ার ভাদাইল, নরসিংহপুর, আউকপাড়া ও কলতাসূতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ভাদাইল তালতলা এলাকার মৃত আকতার হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (২৯), একই এলাকার মো. আজাহার ইসলাম ওরফে ইসলাম, আউকপাড়া ছোটবাগ এলাকার সিরাজ কাজীর ছেলে রিয়াজ উদ্দীন (৩২), কলতাসূতি বারুল এলাকার মৃত আমজাদের ছেলে মো. রিপন (৩১) এবং জামালপুর সদর উপজেলার বাদে চান্দি এলাকার রফিকুল ইসলামের ছেলে লুৎফর রহমান (১৯)। লুৎফর আশুলিয়ার জামগড়া রূপায়ন বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাদাইল তালতলা এলাকায় মৃত মোতালেব দফাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শহিদুল ইসলাম ও আজাহার ইসলামকে আটক করে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে রাত সাড়ে ৯টার দিকে নরসিংহপুর মানিকগঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে সোয়া ১০টার দিকে আউকপাড়ার আনারকলি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ উদ্দীনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া রাত পৌনে ১১টার দিকে কলতাসূতি বারুল এলাকায় অভিযান চালিয়ে রিপনের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD