1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা নেত্রকোনা তিন দিনব্যাপী কৃষি মেলা ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাবর জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর নেতৃত্বের শক্তিতেই টেকসই সাফল্য অর্জন সম্ভব: মোঃ বনি আমিন ফকির বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ লাল কার্ডের লজ্জা এখন আর্জেন্টিনার! আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আগামীকাল আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসান বাউলের নতুন গান ‘তারে পাইলাম না’

গৌরনদীতে ৪.৯৮ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

বরিশালের গৌরনদীতে ০৭/০৬/২৬ রবিবার গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান কর্তৃক ফিল্ড পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল বোরাদী মৌজার ৪.৯৮  একর সরকারি খাসখতিয়ানভূক্ত জমি অবৈধ দখল থেকে উদ্ধার করে লাল ফ্লাগ, লাল ফিতা দিয়ে চিহ্নিত করা হয়েছে, একই সাথে উক্ত জমির মালিক যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, বরিশাল মহোদয় সেটির ব্যানার টানানো হয়েছে এবং পাশ্ববর্তী ৭/৮ একর জমি এসএ অনুযায়ী নদী সিকস্তি যা উদ্ধার প্রক্রিয়া চলমান।

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন- জমিটি বর্তমানে জনসাধারণ ও শিশুদের খেলার জন্য উন্মুক্ত থাকবে এবং জমিতে যেহুতু পুকুর, সারি সারি কলা গাছ, শিমুল গাছসহ সারিবদ্ধ খেজুর গাছ এবং পাশেই নদী বিদ্যমান তাই ভবিষ্যতে গৌরনদীবাসীর বিনোদনের কথা চিন্তা করে শিশুদের জন্য খেলার মাঠ ও ইকোপার্ক নির্মাণ করা যায় কিনা সে বিষয়ের যৌক্তিকতা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হবে।

পাশাপাশি ভবিষ্যতে যদি কেউ ব্যক্তিগত স্বার্থে অবৈধভাবে দখল করার চেষ্টা বা এর কোন সম্পদ বিনষ্ট করার চেষ্টা করে তাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী আবশ্যিকভাবে জেল ও জরিমানা করা হবে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো জনাব খলিলুর রহমান, নলচিড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জনাব মোঃ আব্বাস আলী ও গৌরনদী মডেল থানা পুলিশ।

জনস্বার্থে উপজেলা প্রশাসন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বলে জানান, জনসেবায়_প্রশাসন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD