1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া

আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, ৮ আসামি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ইয়াবা, হেরোইন, গাঁজা ও চোলাই মদসহ ৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) ও মঙ্গলবার (৯ জুন) আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন-এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় আশুলিয়া থানার বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জামগড়া লাকড়ির মাঠ এলাকায় অভিযান চালিয়ে সাব্বির আহমেদ সেতু ও হৃদয় হোসেন নামে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই দিন বিকেল আড়াইটার দিকে শ্রীখণ্ডিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে বোরহান ওরফে বুরহান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৬.১ গ্রাম।

অপরদিকে ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রুহুল আমিন রুবেলকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ১০ লিটার দেশীয় চোলাই বাংলা মদ উদ্ধার করা হয়।

রাতে নলাম টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে হোসেন আলী (৫৬) নামে এক ব্যক্তির শয়নকক্ষ থেকে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

একই রাতে বেরন ছয়তলা এলাকায় ফারোজ আলমের দোকানের সামনে থেকে সাইদুর রহমান মুন্না (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে দুর্গাপুর ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম খানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া ইয়ারপুর বুড়িরপাড়া এলাকায় পৃথক অভিযানে মিটন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত আশুলিয়া গড়তে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, আশুলিয়া থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD