1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা নেত্রকোনা তিন দিনব্যাপী কৃষি মেলা ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাবর জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর নেতৃত্বের শক্তিতেই টেকসই সাফল্য অর্জন সম্ভব: মোঃ বনি আমিন ফকির বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ লাল কার্ডের লজ্জা এখন আর্জেন্টিনার! আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আগামীকাল আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসান বাউলের নতুন গান ‘তারে পাইলাম না’

সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং ভারত থেকে অব্যাহত পুশইনের ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ১১ দলীয় জোট।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তুজা সেলিম, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি কফিল উদ্দীন, জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাবেক নায়েবে আমির মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি খলিলুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সীমান্তে নিরস্ত্র ও নিরপরাধ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভারত থেকে অব্যাহত পুশইন বন্ধে সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করেন তারা।

সমাবেশে বক্তারা দেশবাসীকে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD