1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা নেত্রকোনা তিন দিনব্যাপী কৃষি মেলা ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাবর জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর নেতৃত্বের শক্তিতেই টেকসই সাফল্য অর্জন সম্ভব: মোঃ বনি আমিন ফকির বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ লাল কার্ডের লজ্জা এখন আর্জেন্টিনার! আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আগামীকাল আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসান বাউলের নতুন গান ‘তারে পাইলাম না’

পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী :
বিশ্বকাপ ফুটবল উম্মাদনায় আর্জেন্টিনার সমর্থকেরা নরসিংদীর পলাশে মেতে উঠেছে। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে শত শত সমর্থক ৩০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল করেছে।

শুক্রবার বিকেলে পলাশ বাজার হতে আর্জেন্টিনা সমর্থকদের এক বিরাট মিছিল বের হয়।সমর্থকরা তিনশত ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে, ব্যান্ড পার্টির তালেতালে নেচে গেয়ে শ্লোগানে শ্লোগানে আর্জেন্টিনাকে সমর্থন জানায়। মিছিলে প্রায়ই কয়েক হাজার আর্জেন্টাইন সমর্থকরা গায়ে নীল সাদা জার্সি, হাতে পতাকা নিয়ে অংশগ্রহন করে। মিছিলটি পলাশ বাজার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির উদ্যোগে আয়োজন করা হয়। আর্জেন্টিনার পতাকা নিয়ে বের হওয়ার মিছিলটি মুহূর্তের উৎসবমুখর হয়ে ওঠে।

নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন এলাকা হতে সমর্থকরা এসে আনন্দ প্রকাশ করে। এসময় সবার গায়ে ছিল তাদের প্রিয় দল আর্জেন্টিনার জার্সি। মিছিলটি ঘোড়াশাল- পলাশ সারকারখানা মোড় পর্যন্ত এগিয়ে যায়,পলাশ বাস স্ট্যান্ড ও ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রনি নামে এক সমর্থক জানায় আমরা প্রতিটি বিশ্বকাপ ফুটবল শুরু হলে ব্যতিক্রমী এক আনন্দ মিছিল বের করি। আর্জেন্টিনা সমর্থকরা জানান, বিশ্বকাপ ফুটবল খেলা দেখা তাদের আবেগের জায়গা। আবেগ থেকেই তারা দীর্ঘ পতাকা দীর্ঘ পতাকা নিয়ে ব্যাতিক্রমি মিছিলের আয়োজন করেছেন। মিছিলে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন ও শান্তিপূর্ন ভাবে কর্মসূচি সম্পন্ন হয়। পলাশে আর্জেন্টিনা সমর্থকদের পতাকা মিছিল স্হানীয়দের মাঝে আগ্রহের সৃষ্টি করে। তরুনদের পাশাপাশি মধ্য বয়সী ও প্রবীণ ফুটবলপ্রেমীরা অংশ নেন, যা মিছিলটি বৈচিত্র্যময় করে তোলে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD