1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলের কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ১০ লাখ টাকার ক্ষতি, বন্ধ সড়ক যোগাযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাদল ঝড়ে গাছ পড়ে মহাসড়কে গজারিয়ায় যানজট ক্যাশলেস লেনদেনের বিস্তারে অর্থনীতিতে নতুন গতি ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক মুন্সিগঞ্জ ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, ৮ আসামি গ্রেপ্তার ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে ট্রাম্প ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’ জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান

ডাকাত চক্রের ৩ সদস্যসহ ৪ আসামি গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্য এবং মঠবাড়িয়া এলাকায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য সাংবাদিকদের জানান।

গ্রেফতারকৃতরা হলো সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বরিশালের বানরীপাড়া এলাকার সুশান্ত চত্রবর্তীর পুত্র শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী (৪০), বরগুনার বড়ইতালা ধাড়াকান্দা এলাকার বারেক সিকদার (৩৯) ও বরগুনার শিয়ালিয়া এলাকার নুরুল ইসলাম সিকারের পুত্র সেলিম সিকদার (৫৩) এবং মাদক মামলায় গ্রেফতারকৃত হলো জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম কবুতরখালী এলাকার আ: রশিদ ফরাজীর পুত্র রফিকুল ইসলাম (৩৭)।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বৈঠাকাঠা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ডাকাত চক্রের সদস্য শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তী, বারেক সিকদার ও সেলিম সিকদার নামের তিনজনকে আটক করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও পুলিশের সিডিএমএসের মাধ্যেমে নিশ্চিত হওয়া যায় যে আটককৃরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার থানায় এদের মধ্যে শুভঙ্কর ওরফে শুভ চক্রবর্তীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরিসহ বিভিন্ন অভিযোগ ৮টি মামলা, বারেক সিকদারের নামে একই অভিযোগে ৭টি মামলা ও রফিকুল ইসলামের নামের  ডাকাতি, দস্যুতা, চুরি ৬টি মামলা রয়েছে। এছাড়া দীর্ঘদিন যাবত বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ভাবে ডাকাতি করে আসছিলো।

এছাড়া পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরো বলেন, পুলিশ মঙ্গলবার মঠবাড়িয়া এলাকার চিহ্নিত মাকদ ব্যবসায়ী ৫ বছরের দণ্ডপ্রাপ্ত পালতক আসামি রফিকুল ইসলামকেও গ্রেফতার করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD