1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা নেত্রকোনা তিন দিনব্যাপী কৃষি মেলা ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাবর জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর নেতৃত্বের শক্তিতেই টেকসই সাফল্য অর্জন সম্ভব: মোঃ বনি আমিন ফকির বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ লাল কার্ডের লজ্জা এখন আর্জেন্টিনার! আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আগামীকাল আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসান বাউলের নতুন গান ‘তারে পাইলাম না’

গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

সরকারি সম্পত্তি সংরক্ষণ ও রাজস্ব আদায় নিশ্চিত করতে বরিশালের গৌরনদীতে অবৈধভাবে দখলকৃত ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি এবং চান্দিনা ভিটি (দোকান) পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে দীর্ঘদিনের বকেয়া রাজস্ব আদায়ে জোরদার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ভিপি জমি ও চান্দিনা ভিটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে দীর্ঘদিনের বকেয়া থাকা কয়েকটি ভিপি জমি ও চান্দিনা ভিটির রাজস্ব আদায় নিশ্চিত করা হয়।

এ সময় নবায়নবিহীন ও অনিয়মে পরিচালিত চান্দিনা ভিটি চিহ্নিত করতে সংশ্লিষ্ট স্থানে লাল পতাকা ও রশি টানিয়ে সতর্কতামূলক চিহ্ন দেওয়া হয়। প্রশাসনের এ উদ্যোগকে সরকারি সম্পত্তি রক্ষা ও নিয়মিত রাজস্ব আদায়ের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সম্পত্তির কার্যকর ব্যবস্থাপনার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুনর্বাসনেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে চিহ্নিত কিছু চান্দিনা ভিটিতে ভিক্ষুক পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য উপযুক্ত ও আগ্রহী আবেদনকারীদের উপজেলা প্রশাসনের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, “সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। এসব সম্পত্তি সংরক্ষণ এবং সরকারের প্রাপ্য রাজস্ব আদায় নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাদের বকেয়া রয়েছে, তাদের দ্রুত পাওনা পরিশোধের আহ্বান জানানো হচ্ছে।”

তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং রাজস্ব আদায়ের স্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনস্বার্থে পরিচালিত এ কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD