1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আশুলিয়ার এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ে কর্মীর বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ গৌরনদীতে গোয়ালঘরে আগুনে গরু-ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইউএনও মোঃ ইব্রাহিম খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪ হারানো বিজ্ঞপ্তি

কালিয়াকৈরে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নলুয়া গ্রামে পানিতে ডুবে আব্দুর রহমান (৭) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত আব্দুর রহমান নলুয়া গ্রামের ২য় শ্রেণি পডুয়া এলাকার বাসিন্দা মো. আব্দুল হাকিমের ছেলে। সে গজারিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে আব্দুর রহমান স্কুলে যায়। বিদ্যালয়ে দুপুর ১২টায় ছুটি হওয়ার পর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে তার খোঁজাখুঁজি শুরু করেন।

নিহত শিশুর চাচা নাসির উদ্দিন রিপন জানান, “প্রতিদিনের মতো আজও রহমান স্কুলে গিয়েছিল এবং দুপুর ১২টায় স্কুল ছুটি হয়। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানির মধ্যে দুপুর ২ টায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।”

স্থানীয়রা জানান, এলাকায় বিভিন্ন স্থানে মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া গভীর গর্তে দীর্ঘদিন ধরে পানি জমে রয়েছে। এসব গর্ত যথাযথভাবে ভরাট বা নিরাপদ না করায় শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। আব্দুর রহমানের মৃত্যু সেই অব্যবস্থাপনারই একটি করুণ পরিণতি বলে মনে করছেন এলাকাবাসী।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে অপরিকল্পিতভাবে মাটি কাটা গর্তগুলো দ্রুত ভরাট এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আব্দুর রহমানের অকাল মৃত্যুতে নলুয়া গ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD