1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশ পেল ইমন খানের নতুন গান ‘কার ঘড়ে কার পাখি’ গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের বহুমাত্রিক প্রতিভা জয় রাফি আশুলিয়ার ভাদাইলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে গৌরনদীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশ নিয়ে বিচারকদের মূল্যায়নে চ্যাম্পিয়ন হয়েছে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রানারআপ হয়েছে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেছে টরকি গার্লস স্কুল।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল জেলা কার্যালয়ের আয়োজনে এবং গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক প্রভাব, প্রতিরোধে জনসচেতনতার প্রয়োজনীয়তা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যুক্তি ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করে। তাদের প্রাণবন্ত ও যুক্তিনির্ভর উপস্থাপনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী, আইসিটি কর্মকর্তা বিপ্লব কুমার, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী এবং সদস্য তাজবিরুল মহসিন বাবুল ও আবদুছ ছালেক মামুন। এছাড়া উপস্থিত ছিলেন পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রাজারাম সাহাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ডিবেটিং সোসাইটির সভাপতি বাপ্পী সিকদার।
অনুষ্ঠানে সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন জাইমা রহমান। পরে অতিথিরা বিজয়ী দল ও শিক্ষার্থীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD