1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশ পেল ইমন খানের নতুন গান ‘কার ঘড়ে কার পাখি’ গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের বহুমাত্রিক প্রতিভা জয় রাফি আশুলিয়ার ভাদাইলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা ​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রির্পোটার : ” সচেতনতার গন্ডি পেরিয়ে, প্রবীণ নির্যাতন প্রতিরোধ কার্যকর করি ” এ প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন কর হয়েছে। এ দিবস উদযাপন উপলক্ষে সকালে এক র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পলাশ উপজেলা পরিষদ হল রুমে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আইএসআইজিওপি (ISIGOP) প্রকল্পের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং রিকের মইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে মুল প্রবন্ধ ও ইশতেহার পাঠ করেন বালিয়া আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের সদস্য মেহেরুন্নেচা। এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার( ভুমি) -মোঃ রাকীন মাশরুর খান।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আতিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা-আয়েশা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা- জুয়েল রানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা – কবিতা ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা -মোঃ মাসুম ভুঁইয়া,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা – মোঃ শাহজাহান, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর,মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ ধারক। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। প্রবীণ নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতনমুক্ত, মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। মাধ্যমিক স্কুল পর্যায়ে বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার অনুষ্ঠানে ওই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বর্তমান সময়ে অনেক প্রবীণ ব্যক্তি নানা ধরনের অবহেলা ও নির্বাচনে শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরনের জন্য পারিবারিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সচেতনতা বৃষ্টি জরুরি। প্রবীণদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ন জীবন প্রবীণদের আচরণ নিশ্চিত করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD