1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণে প্রধানমন্ত্রী

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্থ দেশের মধ্যেই ব্যবহৃত হবে এবং জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না। তিনি বলেন, এই অর্থ জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “জনগণ ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য সরকারকে দায়িত্ব দিয়েছে। এই সরকার জনগণের সরকার। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “শুধু সরকার দায়িত্ব নিলেই হবে না, দেশের মানুষকে পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য গড়ে তুলতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। এখন থেকে তা আর হতে দেওয়া হবে না। এ বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত হাজারো নারী-পুরুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানতে চান, তারা দেশের উন্নয়নে সরকারের পাশে থাকবেন কি না-জবাবে সবাই সমস্বরে সম্মতি জানান। প্রধানমন্ত্রী বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে বলেন, “জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। দেশের মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।” বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, সংকটময় সময়ে তিনি দেশ ছেড়ে যাননি। “বাংলাদেশই আমার প্রথম ও শেষ ঠিকানা”-তার এই আদর্শকে ধারণ করেই দেশ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চা-বাগানের নারী শ্রমিকদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি পরিবারের মধ্যে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। এছাড়া চা শ্রমিকদের আবাসন সমস্যার সমাধানে তিনজনের হাতে প্রতীকীভাবে ২ লাখ টাকার চেক তুলে দেন এবং বাকিদের প্রশাসনের মাধ্যমে তা পৌঁছে দেওয়ার কথা জানান। পাশাপাশি শ্রমিকদের সন্তানদের জন্য বৃত্তি ও প্রতিবন্ধীদের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ ধর্মগ্রন্থ পাঠ করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সংসদীয় হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ, মৌলভীবাজার-২ আসনের এমপি শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-১ আসনের এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম.নাসের রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মাহিদুর রহমান, মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের অতিরিক্তি সচিব কামাল উদ্দিন বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর তারেক রহমানের শ্রীমঙ্গল সফর ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে তিনি ১০ জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন এবং ডিজিটাল পদ্ধতিতে কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন।
শেষে প্রধানমন্ত্রী একটি জাম ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD