1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৩ দিনব্যাপী ১০ম উপজেলা স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ-২০২৬। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত স্কাউট সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের লিডার ট্রেইনার মো. আখতারুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্কাউট কমিশনার জাকিরুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কাউট কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, অভিভাবক এবং ক্যাম্পুরী ও সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও স্কাউটদের গার্ড অব অনারের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্কাউট সমিতির সম্পাদক ফেরদৌস আলম মানিক। এছাড়া বক্তব্য রাখেন লিডার ট্রেইনার ফয়জুল ইসলামসহ স্কাউট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজক সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পুরী ও সমাবেশে উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট ও কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী এই আয়োজনে ক্যাম্প স্থাপন, প্যারেড, দলগত কার্যক্রম, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশমূলক প্রশিক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, বরং এটি একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। স্কাউট প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা, দেশপ্রেম, মানবসেবা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে। তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, “স্কাউট আন্দোলন শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

ভবিষ্যতের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই।”উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্কাউট সদস্যরা মনোমুগ্ধকর নৃত্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত অতিথি ও দর্শকরা মুগ্ধ হন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সমাবেশ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

তিন দিনব্যাপী এই ক্যাম্পুরী ও সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD