1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়ায় ৩২৮ পরিবারের মুখে হাসি, পেল ভিজিএফ চাল গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

গৌরনদীতে ফাতেমা হোটেল এন্ড রেস্টুরেন্টে ২য় দিনের মত মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ আটক ২

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার আলোচিত ফাতেমা হোটেল এন্ড রেস্টুরেন্টে দ্বিতীয় দিনের মত অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।

রবিবার রাত ৮টার দিকে এই অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। অভিযানে অংশ নেন গৌরনদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং গৌরনদী মডেল থানার পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফাতেমা হোটেল  এন্ড রেস্টুরেন্ট থেকে ৪৯ পিস ইয়াবা, প্রায় ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ অর্থ, সেবনের বিপুল পরিমাণ সরঞ্জামাদি এবং মাদক কেনাবেচার হিসাবের খাতা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন সময় রেস্টুরেন্টের সঙ্গে জড়িত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মানিক মাঝি এবং ম্যানেজার উত্তম কুমার বনিকে আটক করা হয়। তবে মূল মাদক সরবরাহকারী হিসেবে পরিচিত সাগর ও ‘মাদক সম্রাট’ খ্যাত হীরা মাঝি পালিয়ে যেতে সক্ষম হন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন হীরা মাঝির কাছে বিপুল পরিমাণ মাদক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, অভিযান শেষে জনস্বার্থে ফাতেমা হোটেল এন্ড রেস্টুরেন্টটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD